গঠনতন্ত্র
#ধারা_১ সংস্থার নাম : স্বপ্ন ছোঁয়া সোশ্যাল ফাউন্ডেসন. #ধারা_২ ঠিকানা : হোসেন মার্কেট, টঙ্গী -গাজীপুর । . #ধারা_৩ কার্য এলাকা : এই প্রতিষ্ঠানের কার্যএলাকা প্রাথমিক ভাবে ঢাকা বিভাগীয় গাজীপুরে সীমাবদ্ধ থাকবে। . #ধারা_৪ সংস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য : প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে নিয়ন্ত্রন) অধ্যাদেশ মোতাবেক সমাজ উন্নয়ন কাজ করবে। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় লক্ষ্যে জনগনের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নসহ বহুমুখী স্বকর্ম সংস্থান মূলক কর্মসূচী গ্রহন করবে । সমাজ উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠির ব্যাপক অংশগ্রহনের ভিত্তিতে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। (সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে) . #ধারা_৫ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য . দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা হতদরিদ্র অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে যুব সমাজ কে ...